রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক পরিবেশ উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সি.আর আবরার, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব আলমসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থীর উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।
বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন মামলার আবেদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মামলার আবেদনে সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক পরিবেশ উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সি.আর আবরার, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব আলম, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা নুরনবী (অবঃ কর্ণেল), মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (প্রশাসন) মো.মাসুদ আলম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফিল্ড সুপার ভাইজার (উত্তরা) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সিদ্দিক জুবায়ের, মোঃ রেজাউল করিম, ডেজীপ্রু মারমা, মুহাম্মদ আব্দুস সামাদ, তাহমিনা এবং মো.মতিউর রহমানের নামও উল্লেখ করা হয়েছে ।



