চীনের সিপিপিসিসি চেয়ারম্যান এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৫:২৩ পিএমআপডেট : ০৬ মে ২০২৬, ০৫:৪১ পিএম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান (বামে) ও সিপিপিসিসি চেয়ারম্যান ওয়াং হুনিং
চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার তিনদিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি তার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়পক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে চীনের বেইজিং পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী।
বেইজিং বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াসিয়াং।
পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের লক্ষ্য দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো।
এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।