যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধারের পর একই এলাকা থেকে আরও এক মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক সংবাদমাধ্যম ফক্স থার্টিনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
রবিবার বিকেলে সেন্ট পিটার্সবার্গের হাওয়ার্ড ফ্র্যাংকলিন ব্রিজের কাছের লেকের পানি থেকে খণ্ডিত অংশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ তাৎক্ষণিকভাবে খণ্ডিতাংশ কার তানিশ্চিত করতে পারেনি।
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সঙ্গে এ ঘটনার কোনো আনুষ্ঠানিক সংযোগও এখনো পাওয়া যায়নি। এখনও নিখোঁজ হিসেবে বিবেচিত বৃষ্টি।
এর আগে শুক্রবার সকালে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্র্যাংকলিন ব্রিজের ওপর থেকে লিমনের লাশ উদ্ধার করে হিলসবোরো কাউন্টি পুলিশ।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।



