প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে 'কটূক্তি', একজন গ্রেপ্তার
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএমআপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’ করার অভিযোগে নিশাত ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আলাপ-কে বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টায় নিশাতকে আটক করা হয়।
দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের এক নেতার লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সেলিম মালিক বলেন, নিশাত ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের ২২, ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।
সাইবার সুরক্ষা আইনের ২২ ধারায় সাইবার স্পেসে প্রতারণা, ২৫ ধারায় যৌন হয়রানি, ব্লাকমেইলিং সংক্রান্ত অপরাধ এবং ২৭ ধারায় অপরাধ সংঘটনে সহায়তার দণ্ড বর্ণনা করা হয়েছে।
মামলার প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।