প্রবাসী বা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুকদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বেশ কিছু ধরনের ঋণসুবিধা চালু আছে।
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএমআপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
প্রবাসী বা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুকদের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে রয়েছে ঋণসুবিধা।
কেউ হয়তো বিদেশে কাজ করতে যেতে চাইছেন। কিন্তু যথেষ্ট অর্থ নেই। সেক্ষেত্রে ঐ ব্যক্তি বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে লোন নিতে পারেন। আবার বিদেশ থেকে ফিরে দেশে ব্যবসা শুরু করতে কিংবা প্রবাসীদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক উদ্যোগেও ঋণ দেওয়ার ব্যবস্থা আছে। এসব ঋণের বেশ কয়েকটি সুবিধা দিচ্ছে সরকারি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক। এ ছাড়া কিছু বেসরকারি ব্যাংকও প্রবাসীদের জন্য ঋণসুবিধা দিয়ে থাকে।
প্রবাসী বা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুকদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বেশ কিছু ধরনের ঋণসুবিধা চালু আছে।
প্রথমেই আসে অভিবাসন ঋণের কথা। বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এই ঋণ। প্রবাসী কল্যাণ ব্যাংকের এই ঋণের আওতায় সর্বোচ্চ তিন লাখ টাকা পাওয়া যায়। নতুন ভিসার ক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর এবং পুনরায় বিদেশে যাওয়ার (রি-এন্ট্রি) ক্ষেত্রে দুই বছর। এছাড়া ঋণ পরিশোধের জন্য দুই মাসের গ্রেস পিরিয়ডও আছে। ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ করে জামানত ছাড়াই এই ঋণ নেওয়ার সুযোগ আছে।
অন্যদিকে, বিদেশে কাজ করতে গিয়ে বিভিন্ন কারণে দেশে ফিরে আসা ব্যক্তিদের জন্য রয়েছে পুনর্বাসন ঋণ। দেশে ফিরে স্বাবলম্বী হতে ব্যবসা বা কোনো প্রকল্প শুরু করতে চাইলে এই ঋণের জন্য আবেদন করা যায়। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ পাওয়া সম্ভব। পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। ঋণের পরিমাণ অনুযায়ী জামানত ছাড়াও ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। তবে তিন লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে জামানত প্রয়োজন।
প্রবাসীদের দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রয়েছে আলাদা ঋণসুবিধা। অভিবাসী বৃহৎ পরিবার ঋণের আওতায় বিদেশে কর্মরত ব্যক্তির ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা ঋণ নিতে পারেন। বিদেশ থেকে ফিরে আসা ব্যক্তিও এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। কোনো ব্যবসা বা প্রকল্পের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ পাওয়া যায়। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর।
এ ছাড়া প্রবাসী কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ব্যবসায়িক উদ্যোগে সহায়তার জন্য আরেকটা ঋণসুবিধা চালু আছে। এটা হলো সিএমএসএমই ঋণ। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিভিত্তিক প্রকল্প গড়ে তুলতে এই ঋণ নেওয়া যায়। প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ ঋণের সর্বোচ্চ সীমা ৭৫ কোটি টাকা। গ্রেস পিরিয়ডসহ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর।
এই চার ধরনের ঋণের সবগুলোতেই উক্ত ব্যক্তিকে বার্ষিক ৯ শতাংশ হারে মুনাফা দিতে হবে। তবে অভিবাসী বৃহৎ পরিবার ঋণের ক্ষেত্রে নারীদের জন্য মুনাফার হার সাত শতাংশ ধরা হয়েছে।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষা ও বিশেষ প্রশিক্ষণের জন্য বিশেষ দক্ষতা অর্জন ঋণও দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই ঋণের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পাওয়া যায়। সুদের হার অন্যান্যগুলোর তুলনায় একটু বেশি, বার্ষিক ১১ শতাংশ। সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করা যাবে। এর মধ্যে আবার ছয় মাসের গ্রেস পিরিয়ডও রয়েছে।
এসকল ঋণ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। একইসাথে ঋণ নিতে প্রয়োজন জামানত। তবে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো জামানত লাগবে না।
প্রবাসীদের জন্য বেসরকারি ব্যাংকগুলোতেও রয়েছে ঋণসুবিধা। এসব ব্যাংকে সাধারণত বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য হোম লোন এবং ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল লোন নেওয়ার সুযোগ থাকে। প্রবাসীদের জন্য হোম লোনের ক্ষেত্রে জনপ্রিয় এনআরবি হোম লোন। ব্যাংকভেদে ঋণের যোগ্যতা ও শর্ত আলাদা হয়। ব্যাংকগুলোতে আবেদনকারীর পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট, বেতনসংক্রান্ত সনদ এবং রেমিট্যান্সের বিবরণীসহ বিভিন্ন নথি চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে দেশে অবস্থানরত একজন জামিনদারের প্রয়োজনও হতে পারে।
তবে ঋণের পরিমাণ, সুদের হার, জামানত এবং পরিশোধের মেয়াদ ব্যাংক ও ঋণের ধরন অনুযায়ী ভিন্ন। তাই আবেদন করার আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট বেসরকারি ব্যাংকের শাখা থেকে হালনাগাদ নিয়ম ও শর্ত জেনে নেওয়া জরুরি।
মানি ম্যাটার্স
প্রবাসীদের জন্য আছে যেসব ঋণ সুবিধা