মুসাফিরের জীবন, চ্যারিটির বাস্তবতা ও সমালোচনার অকপট জবাব

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

কথা চলুক পডকাস্টের এই পর্বের অতিথি বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস। বাংলাদেশে থেকে পেরুতে যাওয়া, নিজের জীবনদর্শন, চ্যারিটির অর্থ ও সীমাবদ্ধতা, অনুদান নিয়ে স্বচ্ছতা, সমালোচনা এবং পেরুতে তার জীবনযাপন ও ডগ শেল্টারের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলাপ করেছেন তিনি। আলোচনায় উঠে এসেছে, নিজেকে ‘মুসাফির’ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি ও শৈশবের অভিজ্ঞতা, চ্যারিটির সাফল্য, সীমাবদ্ধতা ও আত্মতৃপ্তি। জবাব দিয়েছেন ফান্ডিং, অডিট, জমি নিয়ে নানা সমালোচনার। কিভাবে একটি নিঃসঙ্গ কুকুরের মৃত্যু থেকে পেরুতে গড়ে তুলেছেন ডগ শেল্টার।