প্রথম দিন এসএসসি পরীক্ষা দেয়নি ২৫ হাজারের বেশি শিক্ষার্থী
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএমআপডেট : ১৬ জুন ২০২৬, ১১:১২ এএম
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিচ্ছে।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী। বহিষ্কার করা হয়েছে ৬ জন পরীক্ষার্থী ও ১ জন পরিদর্শককে।
মঙ্গলবার ২২এ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো প্রথম দিনের পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ডগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন।
সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী। এই পরিসংখ্যানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের ৯টি কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়নি।
ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭৪৬ জন অনুপস্থিত ছিল। রাজশাহী বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ৭৫৯, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৪২৫, যশোর বোর্ডে ১ হাজার ৪৪১ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩ জন, সিলেট বোর্ডে ৬৭৪ জন, বরিশাল বোর্ডে ৯১১ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ১৭৮ জন এবং ময়মনসিংহ ৭৫৩ জন।
এছাড়াও, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষায় মোট ১১ হাজার ২১১ জন অংশগ্রহণ করেনি।
কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০৭ জন অনুপস্থিত ছিলো। যা মোট শিক্ষার্থীর ১ দশমিক ৯৩ শতাংশ। এই বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
এছাড়া সাধারণ শিক্ষা বোর্ডে মধ্যে ২ জন এবং মাদ্রাসা বোর্ডে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিচ্ছে।

বিষয়: