প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএমআপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি
সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ গ্রহণের আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।”

দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তিনি তাদের দলীয় এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “আমরা এ পর্যন্ত সাংবিধানিকভাবে এসেছি। আশা করি ভবিষ্যতেও যাবো।”
বিষয়: