আগুনে পুড়ে ছাই ইনানী বিচের 'টুপ টুপ রিসোর্ট', পাঁচ জনের মৃত্যু
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএমআপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: স্যোশাল মিডিয়ার ভিডিও থেকে নেওয়া
কক্সবাজারের উখিয়ার ইনানী বিচ এলাকার পাটুয়ারটেকের 'টুপ টুপ রিসোর্ট' আগুনে পুড়ে গেছে। এই ঘটনায় রিসোর্ট থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে শনিবার সকাল সাড়ে সাতটায় ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর পৌঁছায়। ঘটনাস্থলে উখিয়া ফায়ার স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে। আটটার দিকে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল।
উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। পরে রিসোর্টের ভেতর থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।নিহতদের পরিচয় নিশ্চিতের কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে ছাই ইনানী বিচের 'টুপ টুপ রিসোর্ট', পাঁচ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার ইনানী বিচ এলাকার পাটুয়ারটেকের 'টুপ টুপ রিসোর্ট' আগুনে পুড়ে গেছে। এই ঘটনায় রিসোর্ট থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে শনিবার সকাল সাড়ে সাতটায় ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর পৌঁছায়। ঘটনাস্থলে উখিয়া ফায়ার স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে। আটটার দিকে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল।
উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। পরে রিসোর্টের ভেতর থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। নিহতদের পরিচয় নিশ্চিতের কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
বিষয়: