ভারতে ঢুকে আটক হওয়া দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনলো বিজিবি
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএমআপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটক হওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটক হওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে বিজিবি আটক হওয়া দুই জনকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
ভারত থেকে ফেরত আসা দুই পুলিশ সদস্যরা হলেন, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রহিত দেওয়ান।
বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান চলাকালে এক সন্দেহভাজন মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়েন কনস্টেবল রোহিত দেওয়ান। তাকে উদ্ধার করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও ভারতে প্রবেশ করেন। পরে স্থানীয় ভারতীয়রা দুজনকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।
এর আগে শুক্রবার সকালে পিলখানায় এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি সদরদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, আটক দুই পুলিশ সদস্য নিরাপদ ও সুস্থ আছেন। তাদের ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
ঘটনাটিকে ‘অপ্রত্যাশিত হলেও অস্বাভাবিক নয়’ বলে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, পাহাড়ি, বনাঞ্চল ও জটিল ভূপ্রকৃতির সীমান্তে দায়িত্ব পালনের সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
এদিকে দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছে বিজিবি। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি এ দায়িত্ব পালন করবে। এ জন্য সীমান্তবর্তী এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দুর্গম ও দূরবর্তী এলাকার পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ২১টি বেজ ক্যাম্পও স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়: