চট্টগ্রামের ভাটিয়ারীর এক শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
শুক্রবার ভোরে জেলাটির সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে শ্রমিকদের উদ্ধারে কাজ করছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো.মাসুদ আলম আলাপ-কে বলেন, এখন পর্যন্ত ৭ জনের মরদেহের খবর পেয়েছি। ফায়ার সার্ভিস তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী বিষাক্ত গ্যাস লিকেজেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি।



