রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এরই মধ্যে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তার প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। সংসদে বিএনপির নিরঙ্কুষ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।