দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

বিদ্যুৎ ব্যবহার কমাতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাটের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। এখন থেকে এসব প্রতিষ্ঠান খুলবে সকাল ১১টায়, বন্ধ করতে হবে রাত ৮টার মধ্যে।

বুধবার বিদ্যুৎ বিভাগ এই নির্দেশনা জারি করেছে। একইসাথে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। করা যাবে না কোনো আলোকসজ্জাও।

নির্দেশনায় বলা হয়েছে দেশের মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এর আগে গত ১১ই জুন শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিলো।