ঢাকায় বাংলাদেশ ইউএস-বিজনেস কাউন্সিলের ব্যবসায়ী প্রতিনিধি দল
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএমআপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে ঢাকা সফরে এসেছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) ব্যবসায়ী প্রতিনিধি দল।
ব্যবসায়ী প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, "ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম।"
জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে এখানে এসেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
এর আগে চলতি বছরের ৩০এ জুলাই বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে গর গণমাধ্যমকে জানান, “আমরা এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চাই যে, এখানে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। তা ওষুধ শিল্প হোক বা তথ্যপ্রযুক্তি।"
এমন অনেক ক্ষেত্র আছে যেখানে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসাথে কাজ করতে পারে। এর ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার এবং বাংলাদেশ- যুক্তরাষ্ট্রের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান সার্জিও গর।
সেসময় বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসার কথাও জানান এই কূটনীতিক।

বিষয়: