মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িগুলো রওনা হয় হবিগঞ্জের পথে। সাড়ে ৪টার দিকে চা-কন্যা এলাকায় তাদের আটকে দেওয়া হয়।
বহরে ছিলেন- এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু।
গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এনসিপি নেতারা। পুলিশি বাধা তুলে নেওয়ার অনুরোধ করেন। তবে ১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জে না যাওয়ার জন্য পুলিশ চা-কন্যা এলাকায় শতাধিক পুলিশ মূল সড়কে অবস্থান নিয়ে তাদের বহর আটকে রাখেন।
আধাঘণ্টার বেশি আটকে রাখার পর রাস্তা ছেড়ে দেয় পুলিশ। এনসিপি নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা।
বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শ্রীমঙ্গলে পুলিশি বাধার মুখে এনসিপি নেতারা

বিষয়: