প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএমআপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
অতিরিক্ত এই পুলিশ মহাপরিদর্শক বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন বলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৮এ জুন মোশাররফকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই’র পরিচালক ছিলেন। সেখানে থাকতেই তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে চাকরি শুরু করেন।
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ

বিষয়: