রবিবার থেকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএমআপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
‘টাইগার লাইটনিং ২৬’ শুরু হচ্ছে ১৯ জুলাই।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু হচ্ছে। রবিবার আনুষ্ঠানিকভাবে এ মহড়ার উদ্বোধন হবে।
মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতাও বাড়বে বলেও মনে করা হচ্ছে।
টাইগার লাইটনিং ২৬-এ জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সামরিক সদস্যরা একে অপরের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।
এই দ্বিপক্ষীয় মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান ও নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য হলো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি বাড়ানো এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা জোরদার করা।
মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হবে। এর সমাপনী পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও, পরবর্তী পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে মহড়াটি অনুষ্ঠিত হয়ে আসছে।
টাইগার লাইটনিং ২৬

বিষয়: