বংশালে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

ঢাকার বংশালের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় স্টাফ এবং কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার রাতে ‘আরমান সেলুন’ নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছেন বংশাল থানার পুলিশ। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীর পুড়েছে ১০-২০ শতাংশের মতো। এর মধ্যে একজনের শরীর ১ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।