জুলাই গণঅভ্যুত্থান: সব মামলার বিবরণ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএমআপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
জুলাই গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এই মামলাগুলোতে মোট আসামির সংখ্যা ৪৬৩ জন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় সারাদেশে ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে শুধু ঢাকাতেই ৭৮৯টি মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাই ৪৭৯টি।
ঢাকার এই মামলাগুলোর মধ্যে বর্তমানে ৫৯৯টি মামলার তদন্ত চলছে। চারটি হত্যা মামলাসহ মোট আটটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, ২২টি হত্যা মামলাসহ ২৭টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এই মামলাগুলোতে এখন পর্যন্ত ২৩ জন গ্রেপ্তার রয়েছেন।
এমন প্রেক্ষাপটে, জুলাই অভ্যুত্থানে নিহত, আহত, গুম ও ক্রসফায়ার সংক্রান্ত তদন্ত এবং বিচারাধীন সব মামলার বিস্তারিত বিবরণ ট্রাইব্যুনালে দাখিল করতে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
গত মঙ্গলবার পাঠানো এই চিঠি পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে দেশের সব থানাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এর আগে মৌখিকভাবে মামলার বিবরণ চাওয়ার পর ঢাকা বিভাগে দায়ের হওয়া মামলাগুলোর বিস্তারিত তথ্য ইতোমধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে।
ট্রাইব্যুনালের ছুটির সময়ে এই বিবরণগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে। এছাড়া, ১০টি মামলার তদন্ত প্রতিবেদনও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা পড়েছে, যা ট্রাইব্যুনালের ছুটি শেষে আদালতে দাখিল করা হবে।
গেল ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুল ইসলাম জানিয়েছিলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় সারাদেশের থানা ও আদালতে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে।
মূলত সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার থানাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলো।

বিষয়: