গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০২:৪৭ পিএমআপডেট : ১৮ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডের অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়াকৈরের শিমুলতলী হাসপাতালে নেওয়া হয়।
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। অনেকেই সকালের নাশতা শেষে কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর একে একে শ্রমিকদের মধ্যে পেটব্যথা, বমি বমি ভাব, পেট মোচড়ানো এবং পেট ফেঁপে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। মুহূর্তেই কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
পরবর্তীতে তাদের দ্রুত প্রথমে কালিয়াকৈরের শিমুলতলী হাসপাতালে নেওয়া হয়। পরে প্রয়োজন অনুযায়ী তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।
তিনি আলাপ-কে জানান, এখন পর্যন্ত শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। তবে চারজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে কুমুদিনী হাসপাতালে এবং একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি পান করার পরই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

বিষয়: