দুই শপথই নিলেন জামায়াতের এমপিরা

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন তারা। 

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে জানিয়েছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।

তবে সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।