চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা হবেন তারেক রহমান?

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ এএম

দীর্ঘ প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা শুধু ভৌগোলিক নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক নতুন সন্ধিক্ষণ। 

তবে তার সামনে অপেক্ষা করছে একাধিক চ্যালেঞ্জ; বিএনপিকে নতুন করে সংগঠিত করা, দেশে দক্ষিণপন্থি রাজনীতির উত্থান মোকাবিলা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ের পথে নিয়ে যাওয়া। 

প্রশ্ন হলো, তারেক রহমান কি পারবেন? দেড় যুগের প্রবাস জীবন কি তাকে বদলে দিয়েছে? এক সময়ের আলোচিত হাওয়া ভবনকেন্দ্রিক রাজনীতির অভিযোগ পেরিয়ে তিনি কি আজ আরও পরিণত, অভিজ্ঞ ও কৌশলী এক রাজনৈতিক নেতা?

আলাপ-এর 'কথা চলুক' পডকাস্টে আহরার হোসেনের মুখোমুখি হয়ে এসব প্রশ্নের গভীর বিশ্লেষণ করেছেন সাংবাদিক, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার আশরাফ কায়সার। যিনি ১৯৮৯ সালে তরুণ তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের অভিজ্ঞতাও খোলামেলা আলোচনা করেছেন। 

এই পডকাস্টে উঠে এসেছে অতীতের ভুল, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ-সম্ভাবনাসহ সবকিছুর নির্মোহ বিশ্লেষণ।

পুরো পডকাস্ট দেখুন। আলাপ-এর সঙ্গে থাকুন।