সাবেক গোয়েন্দা, বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে কীভাবে নিরাপদ রাখেন?
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএমআপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম
ভ্লাদিমির পুতিন নিজেকে উচ্চ প্রশিক্ষিত বডিগার্ড দ্বারা ঘিরে রাখেন, তার গাড়ি ও বিমান দুর্ভেদ্য দুর্গ। তার পার্সোনাল ট্রেন কখন কোথা দিয়ে যাচ্ছে তা বোঝা মুশকিল। তার বাড়িগুলোর মধ্যে তিনি কখন কোনটায় আছেন, সেটাও জানা দায়, এবং ভ্লাদিমির পুতিন যখন বের হন, তখন সেটা আদৌ ভ্লাদিমির পুতিন কিনা, সেটা নিয়েও আছে ধোঁয়াশা। এইজন্যেই ভ্লাদিমির পুতিনকে হত্যা করা অসম্ভব।
বলা হয়, সাবেক কেজিবি এজেন্ট পুতিন ইস্ট জার্মানি ও এরপর সোভিয়েত ইউনিয়নের পতন দেখার পর থেকে, তার মধ্যে সুশীল সমাজ ও বিদেশি শক্তিদের ওপর অবিশ্বাস এবং অভ্যুত্থানের ভয় ঢুকে গেছে। এছাড়া, সাবেক গোয়েন্দা হিসেবে তার এক ধরনের বাড়তি সতর্কতা তো আছেই। তাই স্বাভাবিকভাবেই, নিজের সিকিউরিটির জন্য তিনি তৈরি করে রেখেছেন দুর্ভেদ্য এবং অভিনব সব ব্যবস্থা।