২৭ বছর পর কেন ফিরলো সম্পদ করের আলোচনা? সারচার্জ আর সম্পদ করের হিসাবে বড় পার্থক্য কোথায়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

বাংলাদেশে ২৭ বছর পর আবারও আলোচনায় এসেছে সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স। ১৯৬৩ সালে চালু হওয়া এই কর ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বাতিল হয়। এরপর সরাসরি সম্পদের ওপর করের বদলে নিট সম্পদের ভিত্তিতে আয়করের ওপর সারচার্জ নেওয়া হচ্ছে। এবার ২০২৬–২৭ অর্থবছরের বাজেট তৈরির সময় সরাসরি সম্পদ কর ফেরানোর প্রস্তাব নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা চালু হয়নি। 

বর্তমান ব্যবস্থায় কারও সম্পদ যত বেশি, তার সারচার্জের হার তত বেশি। কিন্তু সারচার্জ বসে আয়করের ওপর। যেমন, কারও নিট সম্পদ ১০০ কোটি টাকা এবং আয়কর ২০ লাখ টাকা হলে ৩৫ শতাংশ সারচার্জ হিসেবে দিতে হয় ৭ লাখ টাকা। অর্থাৎ ১০০ কোটি টাকার সম্পদের ওপর সরাসরি ৩৫ শতাংশ কর দিতে হচ্ছে না।

প্রস্তাবিত সম্পদ করের হিসাব একেবারেই আলাদা। এখানে মূল বিষয় হবে একজন ব্যক্তির নিট সম্পদ কত। আলোচিত কাঠামো অনুযায়ী, ১০০ কোটি টাকার নিট সম্পদের ওপর কর দাঁড়াতে পারে ৯০ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ বর্তমান সারচার্জের তুলনায় করের অঙ্কে বড় পার্থক্য তৈরি হবে। কী এই সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স, কার ওপর বসবে, আর কীভাবে আদায় হবে—চলুন সহজ করে বুঝি।