সৌদি-তুরস্ক-পাকিস্তান সামরিক জোট: বাংলাদেশের লাভ-ক্ষতির হিসাব

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

বাংলাদেশ যদি কোনো সামরিক সংকটে পড়ে, তবে সৌদি আরব, তুরস্ক কিংবা পাকিস্তান কি সত্যিই ঢাকার পাশে এসে দাঁড়াবে? আবার সৌদি আরব বা পাকিস্তান যুদ্ধে জড়ালে বাংলাদেশকেও কি তাদের পক্ষে নামতে হবে? সম্প্রতি মক্কায় সই হওয়া সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি বিশ্ব রাজনীতির অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। নেটোর আর্টিকেল-৫-এর মতো এই চুক্তিতে বলা হয়েছে, যেকোনো এক দেশের ওপর হামলা মানেই তা সবার ওপর হামলা। ইতোমধ্যেই এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে পরোক্ষ ও প্রত্যক্ষ আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হলো: ১. সাড় সাড়ে চার দশকের 'সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়' পররাষ্ট্রনীতি ছেড়ে বাংলাদেশ কি সামরিক বলয়ে ঢুকছে? ২. তুরস্কের ড্রোন-প্রযুক্তি ও সৌদি অর্থায়নের সুফল পেতে গিয়ে ভারত ও ইরানের সঙ্গে ঢাকার সম্পর্কে কি টানাপোড়েন তৈরি হবে? ৩. মধ্যপ্রাচ্যের প্রক্সি যুদ্ধে জড়ালে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক স্বায়ত্তশাসন কতটা ঝুঁকিতে পড়বে? এই বিশ্লেষণে আরো থাকছে: - মক্কা প্রতিরক্ষা চুক্তি কী ও কেন? - সৌদি-তুরস্ক-পাকিস্তানের এই জোট কেন গঠন হলো? - অন্যান্য আরব দেশগুলো কেন এই জোটে নেই? - মক্কা চুক্তিতে বাংলাদেশের নাম কেন আসছে? - বাংলাদেশে কী কী সুবিধা পেতে পারে? এই জোটে গেলে বাংলাদেশের জন্য আঞ্চলিক রাজনীতি ও ভূরাজনৈতিক বড় ঝুঁকিগুলো কী কী? বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে?