বাগেরহাট

বাগেরহাট হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা। সুন্দরবন, মোংলা বন্দর, খানজাহান আলীর মাজার, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য পরিচিত এই জেলা। 

বাগেরহাট ঐতিহাসিকভাবে বিখ্যাত ষাটগম্বুজ মসজিদের জন্য, যা বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃত। খান জাহান আলী (র.)-এর স্মৃতিবিজড়িত এই জেলা মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন।

এ জেলার অর্থনীতি প্রধানত কৃষি, মৎস্য ও চিংড়ি চাষনির্ভর। সুন্দরবনের একটি বড় অংশ বাগেরহাট জেলায় অবস্থিত, যা জীববৈচিত্র্য ও পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে বাগেরহাট একটি তাৎপর্যপূর্ণ জেলা।

খুলনা বিভাগের জেলা বাগেরহাটে রয়েছে মোংলা বন্দর, যা দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত। এছাড়াও রয়েছে আলোচিত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। 

বাংলাদেশআহরার হোসেন২৫ জানুয়ারি ২০২৬