প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএমআপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
কারিগরি বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। রবিবার দুপুরের পর থেকে ব্যবহারকারীরা ডেস্কটপ থেকে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
এমনকি মোবাইল থেকে অ্যাপ ব্যবহার করা গেলেও, ওয়েব ভার্সন ব্যবহার করা যাচ্ছে না।
ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগইনের চেষ্টা করলে স্ক্রিনে দেখা যাচ্ছে, "Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes."
ওয়েবসাইট, অ্যাপ এবং ইন্টারনেট পরিষেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের তথ্যমতে, রবিবার দুপুর দেড়টা থেকে ফেইসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে। এরপর লগইন-সংক্রান্ত সমস্যা এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগও আছে তাতে।
ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হ্যাশট্যাগ ফেসবুকডাউন (#FacebookDown) ব্যবহার করে স্ক্রিনশটসহ অচলাবস্থা নিয়ে পোস্ট করছেন।
তবে ঠিক কী কারণে এই সমস্যা হয়েছে তা নিয়ে ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
সারা বিশ্বে ফেইসবুকের ওয়েবসাইট ডাউন

বিষয়: