ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রেস টিমের একজন সাবেক সদস্য ফেসবুকে লিখেছেন, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে, সারাদেশে আজকের ট্রেইলার কেমন ছিলো?’ তাহলে কি ১০ই নভেম্বর ও তার পূর্বাপর সারা দেশে ককটেল, যানবাহনে আগুন, চোরাগোপ্তা হামলা ও হতাহতের যেসব ঘটনার মহোৎসব চললো তা কার্যক্রমনিষিদ্ধ দল আওয়ামী লীগের দেখানো ‘ট্রেইলার’ ছিল?
তন্ময় ইমরান
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএমআপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
৯ই নভেম্বর দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটে, ঢাকা–বরিশাল মহাসড়কের পাশের নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস দাঁড়িয়ে ছিল। রাতের ট্রিপ শেষে বাসটি রেখে চালক কালাচান শেখ ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন। পত্রিকার প্রতিবেদনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনের বরাতে বলা হয়েছে, একটি মোটরসাইকেলে তিনজন এসেছিল। তাদের একজন পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, কালাচান দ্রুত বেরিয়ে এলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। একটি রাজনৈতিক কর্মসূচির আগুন কীভাবে সবচেয়ে অসহায় মানুষটিকে খুঁজে নেয়, তার মৃত্যু সেটিরই উদাহরণ।
একদিনে ২২টি যানবাহনে আগুন, ২৮ জায়গায় ককটেল
বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন বলছে, ৯ই নভেম্বর সকাল থেকে ১০ই নভেম্বর সকাল পর্যন্ত দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২৮টি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। ফার্মগেট ও মিরপুরে বাস পুড়েছে। টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশের গাড়ি উল্টে আগুন দেওয়া হয়েছে। মানিকগঞ্জে মিনিবাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। তাদের দাবি, কয়েকজনকে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে ধরা হয়েছে।
হাসিনার ফেরার উদ্যোগ ও নাশকতার প্রশ্ন
এর মধ্যেই শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগের খবর এসেছে। ৯ই নভেম্বর রয়টার্স জানিয়েছে, ভারত থেকে ফিরতে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। ডিসেম্বরে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন।
টুঙ্গিপাড়ার মতো কয়েকটি ঘটনায় স্থানীয় দলীয় সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট বিবরণ আছে। দেশজুড়ে হামলা একই নির্দেশে হয়েছে কি না, তা এখনো প্রকাশিত তথ্যে প্রতিষ্ঠিত হয়নি। তবে রাজনৈতিক কর্মসূচির পক্ষে জনমনে আতঙ্ক ছড়াতে আওয়ামী লীগের কেউ বাসে আগুন দিয়ে থাকলে, শেখ হাসিনার নিজের ভাষায় সেই কাজের একটা নাম আছে।
‘আগুন সন্ত্রাস’: শেখ হাসিনার নিজের ভাষায়
৮ই ডিসেম্বর ২০২২, বাসসের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা বলেছিলেন, ‘অগ্নি সন্ত্রাসীদের’ আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। একই বক্তৃতায় বিএনপির বিরুদ্ধে আবার সহিংসতা শুরুর অভিযোগ করেছিলেন। ৩০শে জুলাই ২০২৩, ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও বাসে আগুনের পর তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন, যাতে ২০১৩–১৪ সালের মতো ‘আগুন সন্ত্রাসের’ পুনরাবৃত্তি না ঘটে। ২১শে নভেম্বর ২০২৩, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি–জামায়াতের কর্মসূচির প্রসঙ্গ টেনে বলেছিলেন, অগ্নিসন্ত্রাস করে কিছুই অর্জন করা যায় না।
১৭ই ডিসেম্বর ২০২৩, বিজয় দিবসের আলোচনায় বাসে-ট্রেনে আগুন দেওয়া ও রেললাইন কাটার প্রসঙ্গ তুলে তিনি আবার ‘অগ্নিসন্ত্রাসী’দের প্রতিহত করার আহ্বান জানান। সেদিন বলেছিলেন, সন্ত্রাস ও হত্যাকাণ্ড দিয়ে মানুষের মন জয় করা যায় না। ছয় দিন পর, ২৩শে ডিসেম্বর, নির্বাচনি প্রচারে তিনি সরাসরি বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ বলেন। একেকটি হামলার নিন্দা করতে করতে আওয়ামী লীগের ভাষায় একসময় পুরো প্রতিপক্ষই সন্ত্রাসী হয়ে গেল।
আগুনে কী পেয়েছিল বিএনপি–জামায়াত?
বাসে আগুনের ঘটনাগুলো বক্তৃতার বাইরেও মনে রাখা দরকার। ২৮এ নভেম্বর ২০১৩, বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় চারজন মারা যান বলে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আছে। বিডিনিউজের হিসাবে, ৫ই জানুয়ারি ২০১৪-এর ভোটের আগে ভোটকেন্দ্র হওয়ার কথা ছিল এমন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। ভোট হয়েছিল। বিএনপি–জামায়াতের নির্বাচন ঠেকানোর কর্মসূচি ব্যর্থ হয়েছিল।
২০১৫ সালে অবরোধের মধ্যে টানা বাসে আগুন দেওয়া হলো। ২৩এ জানুয়ারি যাত্রাবাড়ীতে গ্লোরি পরিবহনের বাসে পেট্রোলবোমা হামলায় ৩০ জন আহত বা দগ্ধ হন। নূর আলম নামে একজন পরে মারা যান। ৩রা ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকাগামী নৈশকোচে পেট্রলবোমায় মারা যান আট যাত্রী। ৬ই ফেব্রুয়ারি গাইবান্ধার তুলসীঘাটে পুলিশি পাহারায় চলা বাসে পেট্রলবোমায় প্রাণ যায় শিশুসহ আরও আটজনের। ওই ঘটনায় দুই শিবিরকর্মী ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বলে তখন সংবাদ প্রকাশিত হয়। এত প্রাণহানির পরও অবরোধ দিয়ে নতুন নির্বাচন আদায় করা যায়নি।
২০২৩ সালেও একই কৌশল ফিরে এসেছিল। ফায়ার সার্ভিসের হিসাবে, ২৮শে অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ই জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত ৩০৩টি আগুনের খবর এসেছিল। এর মধ্যে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ও গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে চারজন করে মারা যান। বেনাপোলের ঘটনায় পুলিশ বিএনপির সংশ্লিষ্টতার দাবি করে। বিএনপি অভিযোগ প্রত্যাখ্যান করে জাতিসংঘের তদন্ত চায়। আগুনের সেই পর্বের মধ্যেই ৭ই জানুয়ারির নির্বাচনও হয়ে যায়। ভোট ঠেকানো বা নতুন নির্বাচন আদায়ের যে লক্ষ্য নিয়ে বিএনপি–জামায়াত এসব বড় কর্মসূচিতে নেমেছিল, শেষ পর্যন্ত প্রতিটিতেই তারা ব্যর্থ হয়েছিল।
বিএনপি–জামায়াত অন্তত অস্বীকার করেছিল। আওয়ামী লীগের জন্য সেই পথ এবার আরও সংকীর্ণ হয়ে এসেছে। কারণ শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন ১০ই নভেম্বর রাতে ফেসবুকে লিখেছেন, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে, সারাদেশে আজকের ট্রেইলার কেমন ছিলো?’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি ওই পদ ছেড়েছিলেন। ওই দিনই ছাত্রলীগের কর্মসূচির মধ্যে সারা দেশে বাসে আগুন আর ককটেলের খবর এসেছে। প্রশ্নের ভঙ্গিতে লেখা এই লাইনে ‘ট্রেইলার’ শব্দটি ওই দিনের ঘটনাকে হাসিনার ফেরার আগের পূর্বাভাস হিসেবে দেখায়। অনেকেই একে স্বীকৃতি হিসেবেই পড়বেন।
এটি অবশ্য আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিবৃতি নয়। একজন সাবেক সহযোগীর পোস্ট, যা দেশজুড়ে আগুন ও ককটেলের পেছনে কোনো কেন্দ্রীয় নির্দেশ থাকার প্রমাণও নয়। তবু রাজনীতিতে ধারণার ওজন অনেক সময় প্রমাণের চেয়ে বেশি। পুলিশ আগে থেকেই দাবি করে আসছে, বিদেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশনায় এসব ঘটনা ঘটছে। সেই দাবি এখনো স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু ‘ট্রেইলার’-এর মতো শব্দ সেই দাবিকে নতুন জোর জোগায়।
খোকন হয়তো মনোবল বাড়াতেই লিখেছেন। হতাশ কর্মী সমর্থকদের তিনি হয়তো বোঝাতে চেয়েছেন, দল এখনো রাস্তায় আছে। কিন্তু ভেতরের মনোবল বাড়ানোর বার্তা বাইরে গিয়ে উল্টো ফল দিতে পারে। শেখ হাসিনা যাকে ‘আগুন সন্ত্রাস’ বলতেন, তার শিবিরের কেউ সেটিকে ‘ট্রেইলার’ বললে অস্বীকার করার জায়গা থাকে না। এর দাম দিতে হয় সেই মানুষদের, যারা রাজনীতির এই খেলায় কেউ নন, অথচ পুলিশের ধরপাকড়ের মুখে পড়ে যান।
দমনের নামে হয়রানির সুযোগ
শেখ হাসিনার অধীনে আইনশৃঙ্খলা বাহিনী এসব কর্মসূচি শক্ত হাতে দমন করেছিল। সেই দমনের মধ্যে নির্বিচার গ্রেপ্তার, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগও হিউম্যান রাইটস ওয়াচ নথিভুক্ত করেছে। আবার যাত্রাবাড়ীর মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কার্যক্রম পরে হাইকোর্ট বাতিল করেন। চৌদ্দগ্রামের মামলাতেও তিনি অব্যাহতি পান। হামলা ঠেকানো ও অপরাধীকে বিচারের মুখোমুখি করার দায়িত্ব রাষ্ট্রের। সেই দায়িত্ব পালনের নামে রাজনৈতিক পরিচয় ধরে লোকজনকে হয়রানি করার সুযোগও তখন তৈরি হয়েছিল।
ফিরতে গেলে মূল্য দেবে কারা?
সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত হোক। ককটেল বা আগুনের সঙ্গে কারও যোগ থাকলে পুলিশ তার প্রমাণ বের করুক। একই সঙ্গে যাদের আটক করা হচ্ছে, তাদের পরিবার যেন জানতে পারে তারা কোথায় আছে এবং কোন অভিযোগে। কেবল রাজনৈতিক পরিচয় বা অতীত সংশ্লিষ্টতার ভিত্তিতে কাউকে ধরা হলে সেই পরিচয়ের বাইরে কী প্রমাণ আছে, সেটাই তো জানার কথা।
রাজনৈতিক পরিচয় ধরে গ্রেপ্তারের আশঙ্কা অমূলক নয়। হিউম্যান রাইটস ওয়াচ ৫ই অক্টোবরের এক প্রতিবেদনে ঢাকার একটি জমায়েতের কথা বলেছে। যুবদলের লোকজন সেটিকে আওয়ামী লীগের গোপন বৈঠক বলার পর পুলিশ জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রায় ২৯০ সমর্থককে আটক করে। ২৭ জনকে রিমান্ডে পাঠানো হয়। অভিযোগের মধ্যে ছিল ‘জয় বাংলা’ স্লোগান। সংস্থাটি তখন আরও জানিয়েছিল, আওয়ামী লীগের শত শত সদস্য কারাগারে ছিলেন, যাদের বেশির ভাগের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।
নতুন করে বাসে আগুন আর ককটেল বিস্ফোরণ ঘটলে এই ধরপাকড় আরও বাড়ার সুযোগ পায়। তার ধাক্কা সক্রিয় কর্মীর পাশাপাশি সেইসব মানুষের ঘরেও লাগে, যারা রাজনীতিতে নিষ্ক্রিয় কিংবা পুরোপুরি বাইরে।
ফেরার অন্য পথ
আওয়ামী লীগের ফেরার কোনো পথ থাকলে, তা হয়তো কর্মীদের ন্যায়বিচার, শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার অধিকার এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধের দাবিতে অহিংস আন্দোলনের মধ্য দিয়েই খুলবে। সে পথে দলকে জুলাইয়ে রাষ্ট্রীয় বাহিনীর প্রাণঘাতী দমন নিয়েও কথা বলতে হবে। মানুষ জানতে চাইবে, তখন কী হয়েছিল, দল এখন তার কী দায় স্বীকার করে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অনুসন্ধানে সেই দমনের বিস্তৃত বিবরণ আছে। আবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে সংগঠন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে।
এই দুই প্রশ্ন নিয়েই জনসমক্ষে রাজনীতি করার সুযোগ আছে। বাসে আগুন দিয়ে সে সুযোগ বরং আরও সংকুচিত হয়। শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টাকেও তা জটিল করতে পারে। প্রত্যাবর্তনের আলোচনা তখন পাসপোর্ট, আদালত ও রাজনৈতিক অধিকার থেকে সরে আবার নিরাপত্তা আর নাশকতা ঠেকানোর দিকে চলে যায়।
দুই দিকের আহাজারি
শুরুতে যে চালকের কথা বলেছি, সেই কালাচান শেখ আর বাড়ি ফেরেননি।
পত্রিকা সূত্রে জানা গেল, আরেকটি ঘরের ছবিও কম কঠিন নয়। ৮ই নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২)। এনপিবি নিউজের নাটোর প্রতিনিধির প্রতিবেদনে পরিবার ও গ্রামবাসীর ভাষ্য এসেছে। তাদের দাবি, রেজাউল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। পেশায় তিনি কৃষিশ্রমিক, জমিজমা নেই, দিনমজুরির আয়েই সংসার চলত। ধারদেনা করে পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়ার যোগাযোগ করতে ঢাকায় গিয়েছিলেন। পরিবারের ভাষ্য, বিস্ফোরণের সময় আতঙ্কে ছুটতে গিয়ে পাসপোর্ট হারান, তারপর পুলিশ তাকে আটক করে। পরিবারের অভিযোগ, আটকের পর তাকে শারীরিক নির্যাতনও করা হয়েছে।
স্ত্রী রেকসোনা বেগম বলেছেন, স্বামীর আটকে পুরো পরিবার দিশেহারা। সংসার চালাতেই ঋণ করতে হচ্ছে। স্বামীকে দেখতে ঢাকায় যাওয়া কিংবা আইনি খরচ চালানোর সামর্থ্যও নেই। তাদের দুই ছেলের একজন বিশেষ চাহিদাসম্পন্ন, অন্যজন নবম শ্রেণির শিক্ষার্থী। রেজাউলই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। প্রতিবেদনে ঢাকার পুলিশের বক্তব্য নেই। স্থানীয় গুরুদাসপুর থানার ওসি শুধু জানিয়েছেন, রেজাউলের বিরুদ্ধে সেখানে কোনো অভিযোগ নেই। পরিবারের দাবিগুলো যাচাই হওয়া বাকি। দোষ-নির্দোষ তদন্ত ও আদালতের বিষয়।
একদিকে আগুনে আক্রান্ত মানুষ ও তাদের স্বজনদের আহাজারি। অন্যদিকে অভিযুক্তদের স্বজনদের আহাজারি, যাদের কেউ কেউ হয়তো দোষীই নন। দুই কান্না এক নয়, কিন্তু দুটিই সত্যি। কান্না থামানোর কথা বলতে গিয়ে এই দুই দিকের একটিকেও অস্বীকার করা যায় না।
যে কৌশলকে শেখ হাসিনা এতবার ‘আগুন সন্ত্রাস’ বলেছেন, যে কৌশল তার সরকার শক্ত হাতে দমন করেছে, আওয়ামী লীগ আজ কেন সেটিকে ফেরার পথ হতে দেবে? ককটেল ফাটলে মানুষ রাস্তা থেকে সরে যায়। আওয়ামী লীগকে ফিরতে হলে সেই মানুষগুলোর কাছেই ফিরতে হবে।
সেই ‘আগুন সন্ত্রাস’ এখন তাদের প্রধান অস্ত্র?

‘আজকের ট্রেইলার’: স্বীকৃতি, নাকি মনোবল বাড়ানোর চেষ্টা?