বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ত্রুটিপূর্ণ: ফরিদা আখতার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? কোথায় রয়েছে এর সীমাবদ্ধতা? এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার।

আলাপ-এর কথা চলুক পডকাস্টে উঠে এসেছে তার উপদেষ্টা হওয়ার প্রেক্ষাপট। কীভাবে তিনি এই দায়িত্বে এলেন, আগে থেকে জানতেন কি না এবং দায়িত্ব পালন করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

এছাড়াও আলোচনা হয়েছে—

???? দেশে ‘মব’ প্রবণতা কেন বাড়ছে

???? দেশীয় মাছের উৎপাদন ও বিস্তৃতি বাড়াতে নেওয়া উদ্যোগ

???? ব্লু ইকোনমি নিয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সম্ভাবনা

???? নারী কমিশনের রিপোর্ট কেন ঐকমত্য কমিশনে আলোচনায় আসেনি

???? মাজার ভাঙার ঘটনায় সরকারের পদক্ষেপ কী ছিল

???? মার্কিন ট্রেড ডিল কীভাবে হয়েছে এবং এতে বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত

???? আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে একজন উপদেষ্টা হিসেবে তার বাস্তব অভিজ্ঞতা বাংলাদেশের নীতি, উন্নয়ন ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে একটি খোলামেলা ও বিশ্লেষণধর্মী আলোচনা রয়েছে এই পডকাস্টে।