ইটালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত, বাড়িতে তল্লাশি
ভেনিস চলচ্চিত্র উৎসব চলাকালীন বাঁধনের ওপর এই হামলার ঘটনা দুই দেশেই আলোচিত হয়। বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়।
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএমআপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম
ইটালির মার্ঘেরায় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিনজনকে তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ওই তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক।
এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ইল গাদজেত্তিনো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বাসভবনে তল্লাশির নির্দেশ দিয়েছে ভেনিসের প্রসিকিউটর অফিস।
তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে। ঘটনার শুরু থেকেই দূতাবাস বিষয়টি নিয়ে ইটালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে কাজ করছে।
ভেনিস চলচ্চিত্র উৎসব চলাকালীন বাঁধনের ওপর এই হামলার ঘটনা দুই দেশেই আলোচিত হয়। বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়।
গত ৮ই সেপ্টেম্বরের রাতে এই ঘটনা ঘটে। অভিনেত্রী বাঁধন ইটালির লিডোতে ছিলেন। সেখানে বাঁধন অভিনীত ও রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন হয়।
ফেস্টিভালে অংশ নিয়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি হোটেলে ওঠেন। যেখানে তার ইটালি প্রবাসী ভাই, ভাবি ও ভাতিজাও ছিলেন। তাদের সাথে ডিনার করেন।
পরে হাঁটতে বের হয়ে ভিয়া রিজার্দি এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি বাঁধন ও তার স্বজনদের ঘিরে ধরে। হামলাকারীরা সবাই বাংলাতেই কথা বলছিলো। নিজেদের পরিচয় দিচ্ছিলো বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থক হিসাবে।
শুরুতে তারা হুমকি ও কুরুচিপূর্ণ কথা বলেন। পরে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তার ওপর বোতলে থাকা কোক ও পানি ছুঁড়ে মারা হয়।
বাঁধন ঘটনার ভিডিও তার ফেইসবুকে পোস্ট করেন। তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তা দিয়েও বাঁধনকে আঘাত করা হয় এবং মুখে চড় মারা হয়।
হামলার সময় বাঁধনের ভাই ও ভাবি তাকে রক্ষার চেষ্টা করেন। তার তিন বছর বয়সী ভাতিজা এতে আতঙ্কিত হয়ে পড়ে।
হামলাকারীদের কয়েকজন পুরো ঘটনাটি ফোনে রেকর্ড করে। একটি ভিডিও ফেইসবুক লাইভে হয়, যা ছড়িয়ে পড়ে।
চড় মারার ঘটনার পরপরই অভিযুক্তদের চেহারা শনাক্ত করার জন্য বাঁধন নিজেই দলটির ভিডিও ধারণ করেন।
এ সময় তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে তেড়ে যেতে, তার সঙ্গে ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাদের কয়েকজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও আখ্যা দেন।
তারপরই বাঁধন স্থানীয় পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করেন। বাংলাদেশ দূতাবাস থেকেও তার সাথে যোগাযোগ করা হয়।
ঘটনার দুই মাস পর এতে তিন অভিযুক্তের কথা জানা গেল। পরবর্তী কার্যক্রম তদারকি করছে বাংলাদেশ দূতাবাস।
আজমেরী হক বাঁধন আলাপ-কে বলেন, “আমি চাই সঠিকভাবে তদন্ত হোক। অভিযুক্তরা বিচাররে আওতায় আসুক।”
“এ ধরনের ঘটনা কার্যত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিই নষ্ট করে”, আলাপ-কে বলেন বাঁধন।

বিষয়: