সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও তার দুই ভাই আটক
২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। সায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএমআপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
সায়লা ফারজানা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলামের স্ত্রী। তিনি মুন্ন্সীগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। অভিযানের সময় সায়লার এক ভাই ভাইয়ের স্ত্রীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকার মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করার তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ই অগাস্ট সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের দপ্তরে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা।
বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রেখে বিক্ষোভ করলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন। পরে পুলিশি পাহারায় সচিবালয়ের বাইরে পাঠিয়ে দেন।
ওই বছরের সালের ৮ই সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। সায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বিষয়: