দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএমআপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
মঙ্গলবার রাতে ঢাকার শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে আগুন, সড়ক অবরোধ, সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচিকে ঘিরে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে বাসে কোন যাত্রী না থাকায় কেউ আহত হয়নি।
রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়া হয়। এতে ট্রেনটির একটি বগির কয়েকটি আসন পুড়ে যায়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতেও আগুন দেওয়া হয়। এতে সেই বগির চারটি আসন পুড়ে যায়।
পুলিশ সদরদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এমনকি ঢাকাসহ ৬ জেলার ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ২১টি জেলায় নাশকতা,সহিংসতা,অবরোধের খবর পাওয়া গেছে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি অন্য জেলাগুলোর মধ্যে ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, নাটোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নেত্রকোনা, খাগড়াছড়ি, খুলনা, নোয়াখালী ও লালমনিরহাট রয়েছে।
একইদিন দুপুরে ঢাকার উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে পরিত্যক্ত একটি বস্তার ভেতরে ছয়টি তাজা ককটেল উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ১০ জন আহত
বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তারা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন।
এরপর মিছিল নিয়ে আবার পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে জেলাটির কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও মশাল মিছিল হয়।
এদিকে সারাদেশে চলমান নাশকতা ঠেকাতে পুলিশকে বাড়তি সতর্কতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। মঙ্গলবার অনলাইনের মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজিদের এ নির্দেশনা দেন আইজিপি।

বিষয়: