২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গী সংগঠন- জেএমবির ৭ সদস্যের ২ জনের মৃত্যুদণ্ড বহাল ও ৫ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। মৃত্যুদণ্ড বহাল দু'জন হলেন মাসুদ রানা ও লিটন মিয়া।
রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এই মামলায় খালাস পাওয়া বাকি পাঁচ জেএমবি সদস্য হলেন বিজয়, চান্দু, ইসাহাক, সাখাওয়াত ও সরোয়ার। মামলাটি রাষ্ট্রপক্ষে শুনানী করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী।
এর আগে, ২০১৮ সালের ১৮ই মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৭ আসামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
২০১৫ সালের ১০ই নভেম্বর রাতে মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।


নব্য জেএমবির আমির কে এই কামরুল, যাকে খুঁজছে পুলিশ
