থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

হযরাত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে টার্মিনালের ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর একটি পিকআপ পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) জুবাইদুল।

আহতরা হলেন করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের।

আহতদের মধ্যে সিফাত, মাহবুব ও আহাদের অবস্থা গুরুতর। আবুল খায়ের সামান্য আহত হয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।