মিয়ানমারে ধর্ষণ ও যৌন সহিংসতাও গণহত্যার কর্মকাণ্ড হিসেবে স্বীকৃত: অ্যান্টোনিয়া মালভি
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তে জাতিসংঘের হয়ে কাজ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী অ্যান্টোনিয়া মালভি। ২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি জাতিসংঘের মিয়ানমারবিষয়ক আন্তর্জাতিক স্বাধীন অনুসন্ধান মিশনে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতাবিষয়ক তদন্তকারী হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৬ সালে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর তাকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতিবিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়তার জন্য নিয়োগ দেয়। অ্যান্টোনিয়া মালভি বর্তমানে ‘লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। আইসিজের রায়, গণহত্যার প্রমাণ, যৌন সহিংসতার আইনি স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ইস্যুতে তার এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিশেষ প্রতিনিধি শেরিফ আল সায়ার।
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএমআপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
অ্যান্টোনিয়া মালভি: এতো শক্তিশালী প্রমাণ ছিল যে আদালত এর চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারতেন না। আমরা যেসব শত শত রোহিঙ্গার প্রতিনিধিত্ব করছি, অবশেষে তাদের কথা বিশ্বের সর্বোচ্চ আদালতে শোনা হয়েছে।
তাদের সাক্ষ্য ও অভিজ্ঞতা আদালত বিবেচনায় নিয়েছেন। হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা পুনর্বহাল করা কিংবা ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা দুই বছরের মধ্যে জমা দেওয়ার বিষয়ে আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।
আমরা অত্যন্ত সন্তুষ্ট। আদালত আন্তর্জাতিক আইন সমুন্নত রেখেছেন এবং গাম্বিয়া ও রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন।
এই রায় আন্তর্জাতিক আইনে কী ধরনের প্রভাব ফেলবে?
রাষ্ট্র হিসাবে কোনো দেশের গণহত্যার দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় একটি ঐতিহাসিক নজির। আইসিজে প্রতিষ্ঠার প্রায় ৮০ বছরের ইতিহাসে এটি প্রথম। আদালত তার আগের বিচারিক সিদ্ধান্ত ও নজির বিবেচনা করে। তাই এই মামলার রায় ভবিষ্যতের মামলাগুলোর ওপরও প্রভাব ফেলবে।
এই মামলায় ধর্ষণ ও যৌন সহিংসতার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে…
আদালত ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার কর্মকাণ্ড হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এসব সহিংসতা একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। এই মামলায় জাতিসংঘের প্রমাণ এবং সাক্ষীদের জবানবন্দি আদালত মেনে নিয়েছেন। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিয়ানমার শুরু থেকেই সন্ত্রাসবাদ দমন ও পাল্টা বিদ্রোহের যুক্তি দিয়ে আসছিল। আদালত সেই যুক্তি কীভাবে বিবেচনা করেছেন?
আদালত মিয়ানমারের সন্ত্রাসবাদ দমনের যুক্তি গ্রহণ করেননি। প্রমাণ ছিল অত্যন্ত শক্তিশালী। আদালত বিষয়টি স্পষ্ট করেছেন। বিচারকরা নিশ্চিত হয়েছেন যে গণহত্যার কর্মকাণ্ড এবং এর পেছনের লক্ষ্য বা উদ্দেশ্য প্রমাণের জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ হয়েছে।
গণহত্যার অভিপ্রায় নির্ধারণে আদালত কোন বিষয়গুলো বিবেচনা করেছেন?
গণহত্যার জন্য কোনো সুরক্ষিত জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অথবা তার উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় থাকতে হয়। সব পরিস্থিতি থেকে এই অভিপ্রায় বা লক্ষ্য নির্ধারণ করা হলে সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নেওয়া যায়। তখনই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব।
গণহত্যার অভিপ্রায়ের পাশাপাশি অন্য উদ্দেশ্যও থাকতে পারে। তবে অন্য উদ্দেশ্যের অস্তিত্ব থাকলেই গণহত্যার অভিযোগ নাকচ হয়ে যায় না।
এ ক্ষেত্রে আদালত মনে করেছেন, মিয়ানমার সরকারের পাল্টা বিদ্রোহ দমন, বাস্তুচ্যুতি ও শাস্তিমূলক ব্যবস্থার যুক্তি জেনোসাইড বা গণহত্যার উদ্দেশ্যকে বাদ দেওয়ার মতো যথেষ্ট ব্যাখ্যা নেই। অর্থাৎ মিয়ানমার কোনো বিকল্প ব্যাখ্যা দিতে পারেনি।
রোহিঙ্গা শিশুদের ওপর সহিংসতাকে আদালত কেন বিশেষ গুরুত্ব দিয়েছেন?
একটি জনগোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে শিশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওপর সহিংসতা জনগোষ্ঠীটির তাৎক্ষণিক অস্তিত্বের পাশাপাশি ভবিষ্যতকেও হুমকির মুখে ফেলে।
আদালত মনে করেছেন, যেসব শিশুরা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য শুধুমাত্র এ কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ছাড়া অন্য কোনো যুক্তিতে এটা ব্যাখ্যা করা যায় না।
গণহত্যা প্রমাণের জন্য অপরাধীদের একটি জনগোষ্ঠীর প্রত্যেক সদস্যকে হত্যা করতে হবে, এমন নয়। একইভাবে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার সব সুযোগ কাজে লাগানোও গণহত্যার অপরিহার্য শর্ত নয়।
রায় ঘোষণার পর এর বাস্তবায়ন কীভাবে পর্যবেক্ষণ করা হবে?
ক্ষতিপূরণসংক্রান্ত প্রতিবেদন এবং পরবর্তী বিচারিক কার্যক্রমের মাধ্যমে আদালতের ভূমিকা অব্যাহত থাকবে। তবে এই রায়ের মাধ্যমে নতুন কোনো স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা গঠন করা হয়নি।
২০২০ সালের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সংক্রান্ত আদেশে যে ছয় মাস অন্তর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এই রায়ের মধ্য দিয়ে সেই বাধ্যবাধকতার অবসান ঘটছে।
আবেদনকারী রাষ্ট্র হিসেবে গাম্বিয়া মিয়ানমারের ওপর রায় বাস্তবায়নের চাপ অব্যাহত রাখতে পারবে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, অন্যান্য রাষ্ট্র এবং নাগরিক সমাজ নিজ নিজ দায়িত্ব ও ভূমিকার আওতায় রায় বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করতে পারবে।
মিয়ানমার যদি আদালতের রায় বাস্তবায়ন না করে, তাহলে কী হতে পারে?
মিয়ানমার রায় মেনে না চললেও তার ওপর আরোপিত আইনি বাধ্যবাধকতা বাতিল হবে না।
জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, গাম্বিয়া নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারবে। নিরাপত্তা পরিষদ রায় কার্যকর করার জন্য সুপারিশ করতে পারে কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে।
তবে এ ধরনের পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে হবে না। নিরাপত্তা পরিষদের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতাও আছে। আইসিজে’র নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। তাই রায় বাস্তবায়নের অগ্রগতি কূটনৈতিক চাপ এবং অন্যান্য বৈধ পদক্ষেপের ওপরও নির্ভর করবে।
এই রায়ের পর অন্যান্য রাষ্ট্রের কী দায়িত্ব রয়েছে?
রাষ্ট্রগুলোর দায়িত্ব হলো গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা। কার্যকর আইন প্রণয়ন এবং গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টতা বা সহযোগিতাসহ নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা।
কোনো রাষ্ট্র যদি গণহত্যার গুরুতর ঝুঁকি সম্পর্কে জানে, তাহলে সেই ঝুঁকি প্রতিরোধে তার যুক্তিসংগতভাবে গ্রহণযোগ্য সব উপায় ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে পরিস্থিতির ওপর প্রভাব বিস্তারের সক্ষমতার ওপর নির্ভর করবে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই দায়িত্ব কার্যকর হওয়ার জন্য আগে আদালতের রায় আসা বাধ্যতামূলক নয়। তবে এই রায়ের মাধ্যমে প্রতিটি রাষ্ট্রের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বাধ্যবাধকতা তৈরি হয়নি। একইভাবে প্রত্যেক সন্দেহভাজন ব্যক্তির বিচার করার সার্বজনীন দায়িত্বও প্রতিটি রাষ্ট্রের ওপর চাপানো হয়নি।

আলাপ: রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কীভাবে দেখছেন?