৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৫৩ পিএমআপডেট : ১১ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস লাইসেন্স বাতিলের বিষয়ে এ সংক্রান্ত তথ্য জানান।
ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন। তিনি বলেন, “আজ হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী ডা. শেখ মহিউদ্দীনের কাছে পাঠানো এক চিঠিতে লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়েছে।”
প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গত ২৭এ মে হাসপাতালটিতে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার পর ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১ ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৪ঠা জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ৭ জুনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর সময়সীমা বাড়িয়ে ৯ জুন পর্যন্ত করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক জানান, নির্ধারিত সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব ও ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক বিবেচিত হয়নি। ফলে ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।
তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠে আসে। ঘটনার পর থেকেই হাসপাতালটির কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়: