গোপনে ঢাকা এসেছিলেন অজিত দোভাল - টাইমস অব ইন্ডিয়ার খবর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

ভারতের জাতীয় নিরাপত্তা পরিদেষ্টা অজিত কুমার দোভাল গোপন সফরে ঢাকায় এসেছিলেন দাবি করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি এ তথ্যের প্রেক্ষিতে কোনো সুস্পষ্ট সূত্র না দিলেও জানিয়েছে, ১৭ই সেপ্টেম্বর অজিত কুমার দোভাল ঢাকায় এসেছিলেন। ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে কেউই অবশ্য বিষয়টি স্বীকার বা অস্বীকার- কোনোটাই করেননি।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগের একটি চেষ্টা সফল না হলেও, ভারত ও বাংলাদেশ আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারণের উদ্যোগ নিচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব গ্রহণ করার পর এই সফর পুনর্নির্ধারণের প্রচেষ্টা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ঢাকার জন্য মূল উদ্বেগের বিষয়টি হলো সাবেক প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যর্পণের অমীমাংসিত বিষয়টি, যেটি হয়তো এই সফর শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নির্ধারণ করবে। নরেন্দ্র মোদীকে তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রেরণ এবং মোদীর দ্রুত সাড়া দেওয়া এই সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অজিত দোভাল ঢাকায় আসার কথা উল্লেখ করা হয়েছে