প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএমআপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
সৌদি আরবের মক্কা শহরে আল-মুকাররমা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে এসব পবিত্র স্থান রক্ষায় সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।
বিবৃতিতে যেকোনো পরিস্থিতিতে সব সময় এসব পবিত্র স্থানের নিরাপত্তা ও সুরক্ষা সম্পূর্ণভাবে বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
মক্কায় ড্রোন হামলার খবরে বাংলাদেশের নিন্দা

বিষয়: