বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএমআপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম
বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইর প্রশাসক।
বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক।
বুধবার তার সাথে দেখা করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে দূতাবাসের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
দু্দই শের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন মো. ফজলুল হক। দুই দেশের বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের উপরও জোর দেন তিনি।
বৈঠকে ফজলুল হক বলেন, এফবিসিসিআই, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করতে হবে, সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), ফল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং পর্যটন খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনার কথা জানান চীনের রাষ্ট্রদূত।
বর্তমানে বাংলাদেশ-চীনের বাণিজ্য ঘাটতি প্রায় ৯৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে চীনে ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বিপরীতে আমদানি হয়েছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। যা রপ্তানির প্রায় ২৬ গুণ বেশি।

বিষয়: