ইরানে খামেইনির শেষ বিদায়ে বাংলাদেশের স্পিকারের শ্রদ্ধা
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০২:১৬ পিএমআপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় আয়োজনে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৩রা জুলাই স্পিকার তেহরান পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন স্পিকার হাফিজ উদ্দিন। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন স্পিকার।
এর আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন ইরানের খামেইনির নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানান। পাশাপাশি ইরান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারা বজায় রাখতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সাথেও বৈঠক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সহায়তা চান।
তিনি দুই দেশের মধ্যে খেলাধূলার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি সমঝোতা স্মারকের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন।
ইরান রেডিও’র বাংলা বিভাগকে সাক্ষাৎকারও দিয়েছেন স্পিকার। সেখানে তিনি বাংলাদেশ-ইরানের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। ইরানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা বাড়াতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিষয়: