ভাষার ব্যবহারে ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান: ওয়াশিংটন পোস্ট
আলাপ ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএমআপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম
প্রকাশ্য বিবৃতিতে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের ‘কড়া ভাষা’ আলোচনায় অন্যতম বাধা হিসাবে দেখছেন ইরান। এটি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে জানালে ট্রাম্পকে সতর্ক করেছে ইসলামাবাদ।
ইরানি একজন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ট্রাম্পকে জনসমক্ষে ‘কড়া ভাষা’ ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের জন্যই অনুকূল আলোচনার পরিবেশ তৈরি করতেও ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মনে করে ট্রাম্পের প্রকাশ্য বিবৃতির ভাষা এবং মার্কিন অবরোধই শান্তি আলোচনায় অন্যতম দুটি বাধা।
ওয়াশিংটন পোস্টকে ইরানের ওই কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ চুক্তির রূপরেখায় প্রায় একমত ছিল, কিন্তু ট্রাম্পের প্রকাশ্য ‘বাড়াবাড়ি’ ভাষার ব্যবহার কূটনৈতিক অগ্রগতির জন্য ঝুঁকি তৈরি করেছিল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা সফল করতে মধ্যস্থতা করছে পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসাবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানিয়েছে দেশটি।