ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। এর গভীরতা ছিল ১০০ দশমিক ৬ কিলোমিটার। 

আর আর্থকোয়াক ট্র্যাকারের তথ্য অনুযায়ী, মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিনে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি মিয়ানমার-ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।

বাংলাদেশে কম্পনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।