ওমান উপসাগরে মার্কিন জাহাজে ড্রোন হামলার দাবি ইরানের
আলাপ ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএমআপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম
ওমান উপসাগরে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ জব্দ করার পরই এই ড্রোন হামলা চালানো হয়।
তবে এখন পর্যন্ত এসব হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সমন্বয়কারী কমান্ড ইউনিটের কেন্দ্রীয় সদর দফতর মার্কিন নৌবাহিনীর এ অভিযানকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে উল্লেখ করে।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধের পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও `সশস্ত্র জলদস্যুতা' বলছে ইরান, এবং এর জন্য তারা `প্রতিশোধ নেবে'।