আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: বৃষ্টি হতে পারে ঢাকায়, কমবে তাপমাত্রা
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএমআপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কমবে তাপমাত্রাও।
এর আগে সোমবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছিল, মঙ্গলবার সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।

বিষয়: