প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:০৫ পিএমআপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
জ্বালানি তেল মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দিয়েছে।
এই পুরস্কার সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থার জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থ প্রাপ্তি নিশ্চিত করবেন এবং একই সঙ্গে তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত করা তেলে উদ্ধার এবং বিভিন্ন পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লিখা ব্যানার ঝোলানো থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলছে ব্যাপক জ্বালানি তেলের মজুত। আবার অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটরা আবাসিক বাসা-বাড়িতেও পেয়ে যাচ্ছেন বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল।
জ্বালানি তেল মজুতের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার