ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এখন থেকে সামারিক বাহিনীর অভিযান স্থগিত করা হলো।
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএমআপডেট : ০৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এখন থেকে সামারিক বাহিনীর অভিযান স্থগিত করা হলো। বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইরানের সেনাবাহিনী বলেছে, সাম্প্রতিক হামলায় ইরানের শিক্ষা হয়েছে।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার এক বিবৃতিতে জানিয়েছে, তারা “সশস্ত্র অভিযান বন্ধের ঘোষণা দিচ্ছে।”
তবে একই সঙ্গে সতর্ক করা হয়েছে, যদি হামলা চলতে থাকে, বিশেষ করে দক্ষিণ লেবাননে, “আগের চেয়ে আরও কঠোর ও বলিষ্ঠভাবে ইরান প্রতিক্রিয়া জানাবে।”
ইরানের প্রেসিডন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তারা যুদ্ধের ময়দানও ছাড়েনি, আলোচনার টেবিলও ছাড়েনি। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দেশের মানুষের নিরাপত্তা ও শান্তিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিষয়: