৩০ রোজার সম্ভাবনার কথা জানাল আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস ৩০ দিনে হতে পারে বলে ধারণা করছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোরের আকাশে রমজান মাসের শেষ দিকের বাঁকা চাঁদ দেখা গেছে। সেক্ষেত্রে ২০এ মার্চ শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিমি ভোর ৬টায় এই চাঁদের ছবি তোলেন। বর্তমান গণনা অনুযায়ী, শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদ হতে পারে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, বুধবার নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তাই বৃহস্পতিবার মাস শেষ হওয়ার সুযোগ কম। সব মিলিয়ে শুক্রবারই ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।