প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:২০ এএমআপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
সংসদ টিভির সম্প্রচার থেকে নেওয়া স্ক্রিনশট
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার স্পিকারের আসন খালি রেখে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
১৩তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

বিষয়: