সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ রাখার নির্দেশ

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম

সোমবার থেকে সব ধরনের কোচিং সেন্টারসহ ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই বন্ধ থাকবে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সোমবার থেকে সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটিকাল পর্যন্ত বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোরও একই সময়ের মধ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষাগুলো নিতে পারবে।

রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনদুর্ভোগ কমানো এবং বৈশ্বিক পরিস্থিতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনাটি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।