প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএমআপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
ড. নাসিমুল গনি
মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাসিমুল গনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী, বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি ১৯৮৩ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলাতে সহকারী কমিশনার হিসেবে তার চাকরিজীবন শুরু করেন। ২০২৪ সালের ২৩এ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন।
নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

বিষয়: